ঝিনাইদহে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় ৬ষ্ঠ এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা স্কুলছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতার পিতা জানান, রাত সাড়ে ৮ টার দিকে ওই ছাত্রী বাড়ির পাশে তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিল। বাড়ির বাইরে গেলে একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত আরও ৩ জনের সহযোগিতায় তাকে জোরপুর্বক তুলে নিয়ে যায়। সেখান থেকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে। একপর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন,এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি