৯ মে ২০২৬

ঝিনাইদহে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোডমার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোডমার্চ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে “রেজিস্টান্স উইক” রোডমার্চ কর্মসূচি পালন করেছে। ঝিনাইদহ শহরের পায়রা চত্তর থেকে রোডমার্চটি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সম্বনয়ক মনির হোসন মানিক জানান, অন্তর্বতীকালীন সরকারে কাছে ৪ দফা দাবি জানাতে আমরা একত্রিত হয়েছি। এছাড়াও ফ্যাাসিবাদী সরকার রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে ছাত্রদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা দ্রুততম সময়ে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের আওতায় আনতে হবে। পালাতক হাসিনার আওয়ামী সন্ত্রাস বাহিনী সংখ্যালঘুদের বাড়ি ভাঙ্গচুরের নামে লুটপাট ও সহিংসতা করছে। তদন্ত করে অবিলেম্ব তার বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য শারমিন সুলতানা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃংখলা বাহীনির যে সকল সদস্য হত্যায় মদদ দিয়েছিল তাদেরকে চাকরীচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়াও প্রশাসন ও বিচার বিভাগে ফ্যাসিষ্ট সরকারের আমলে বৈষম্যে শিকার সকলকে সুযোগ দিয়ে যোগ্য প্রশাসন গড়ে তুলতে হবে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক রতনা খাতুন, তানাইম , তৈাফিক, ইমরান, করোবি, রাহুল ও রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি