১২ মে ২০২৬

ঝিনাইদহে ৩৬৬টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে ৩৬৬টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ঝিনাইদহ প্রতিনিধি: ঈদে নতুন বাড়ি! ভাবতেই আনন্দে গাঁ কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ ঘরবাড়িহীন পরিবারের স্বপ্ন এবার সত্যি হচ্ছে। তারা উপহার হিসেবে পাচ্ছেন নতুন বাড়ি। এ যেন এক নতুন স্বপ্ন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঝিনাইদহের ৩৬৬ টি পরিবারকে নতুন পাকা বাড়ি দেওয়া হচ্ছে। বরাদ্দপ্রাপ্তদের তালিকা ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগী এই সকল পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হবে। এই ঘর নির্মান করতে ব্যায় হয়েছে ৯ কোটি ৭৫ হাজার টাকা। রোববার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম। জেলা প্রশাসক জানান, ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও ভূমিহীণ ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে স্বপ্নের নীড়। জেলায় ৩য় ধাপে ৬৭৩ টি পরিবারের মাঝে ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় আগামী ২৬ এপ্রিল জেলার ৬ উপজেলার ৩’শ ৬৬ পরিব্ররের মাঝে ঘর হস্তান্তর করা হবে। প্রায় ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ২ টি শোবার ঘর, রান্না ঘর, টয়লেট ও বারান্দা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মিত প্রতিটি এই নতুন ঘরের নির্মাণ ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। সেই হিসেবে ৩৬৬টি বাড়ির সরকারী ব্যায় ৯ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার টাকা। অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি