৭ মে ২০২৬

ঝিনাইদহে ২ দিন পর অপহৃত যুবক উদ্ধার ছাত্রলীগ নেতা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহে ২ দিন পর অপহৃত যুবক উদ্ধার ছাত্রলীগ নেতা আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা :ঝিনাইদহে অপহরণের ২ দিন পর অপহৃত যুবককে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় শুক্রবার সকালে আটক করা হয় জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ২ অপহরণকারীকে।

আটকৃতরা হলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বেপারি পাড়ার আঃ রহমানের ছেলে খালেদুর রহমান ও ঝিনাইদহ সদর উপজেলার ভগবান নগর গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম আহম্মেদ। এসময় অপহৃত খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার থলিবাড়ি গ্রামের আশরাফুল ইসলামকে তার পিতা আবুল কালামের নিকট হস্তাস্তর করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ৩ বছর আগে কুমিল্লার একটি গার্মেন্টেসে চাকুরী করার সময় খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুলের সাথে পরিচয় হয় ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের আলীম হোসেন। গত ৪ মাস আগে আলীম ফেসবুকে একটি ভূয়া আইডি খুলে মেয়ে সেজে তার সাথে প্রেমের অভিনয় করে। পরবর্তীতে গত ১৪ (আগস্ট) তারিখে দেখা করার জন্য আশরাফুলকে ঝিনাইদহে আসতে বলে। সে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাকে অপহরণ করে চক্রটি।

পরে মোবাইলের মাধ্যমে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন তাদের বিকাশের মাধ্যমে ৬৮ হাজার টাকা পাঠায়। বিষয়টি তার পরিবারের লোকজন ঝিনাইদহ র‌্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার ভোররাতে শহরের ব্যাপাড়ীপাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত আশরাফুলকে উদ্ধার করা হয়। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও আটক করা হয় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদুর রহমান ও শামীম আহম্মেদকে। দুপুরে অপহৃতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি