৮ মে ২০২৬

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা গামী সকল প্রকার যানবাহন। শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৯ মাস যাবত প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের ক্লাসসহ পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় পরীক্ষা পেছানো ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করে আসছে। তারা আরও অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েচেন। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা। তাই দ্রুত অনাপত্তিপত্র প্রদাণ ও ক্লাস পরীক্ষা চালুর দাবী জানান তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি