৭ মে ২০২৬

ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ে নীতিমালা বহির্ভুত ভর্তির প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ে নীতিমালা বহির্ভুত ভর্তির প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীতে অর্থের বিনিময়ে নীতিমালা বহির্ভুত ছাত্রভর্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সচেতন মহল ও দুর্নীতি বিরোধী অভিভাবকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ব্যানার ও ফেষ্টুন হাতে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মিজানুজ্জামানের শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসুচিতে অভিভাবকদের মধ্যে আনোয়ার হোসেন, বশির উদ্দীন, আসলাম হোসেন, কেসি কলেজের ছাত্র ইমরান হোসেন, আশরাফুল ইসলাম ও শাহিন রহমান বক্তব্য রাখেন। অভিভাবকদের অভিযোগ সরকারের ভর্তি নীতিমালা উপেক্ষা করে ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান ছাত্র প্রতি আড়াই লাখ টাকা করে নিয়ে শহরের ধনাঢ্য পরিবারের সদস্যদের ভর্তি করেছে।

এ ভাবে তিনি ২৮ জনকে বিভিন্ন শ্রেনীতে ভর্তি করেছেন যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষার খুলনা বিভাগীয় পরিচালক প্রফেসর ড. হারুন অর রশিদ সরেজমিন তদন্ত করে তৃতীয় শ্রেনীতে ৫ জনের অবৈধভাবে ভর্তির সত্যতা পেয়েছে। অভিভাবকবৃন্দ প্রধান শিক্ষক মিজানুজ্জামানের অপসারণ ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি