
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী-শিশুসহ ১৬ জন আটক করেছে ৫৮ বিজিবি।
আজ ভোরে মহেশপুর সীমান্তের যাদবপুর ও শ্যামকুড় থেকে তাদের আটক করা হয়।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ ভাবে বাংলাদেশ থেকে কিছু ব্যক্তি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন খবরে উপজেলার যাদবপুর ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন স্থানে।তিনি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে মহেশপুর মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]