৮ মে ২০২৬

ঝিনাইদহ র‌্যাবের হাতে তিন মানব পাচারকারী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ র‌্যাবের হাতে তিন মানব পাচারকারী আটক
ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের একটি মানব পাচার মামলার তিন আসামীকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার শৈলী গ্রাম থেকে তাকের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শৈলী গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৩), শাহেদ আলীর ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৪৮) ও ইসমাইল সরদারের ছেলে মোঃ ইমদাদুল হক (৪৭)। শনিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামীগণ একটি সংঘবদ্ধ মানব পাচার দালাল চক্রের সদস্য। তারা ভিকটিমের নিকটাত্মীয় হওয়ার সুবাদে মালয়েশিয়া পাঠানোর নাম করে সাড়ে চার লাখ টাকা গ্রহন করে। পরবর্তীতে তারা মালয়েশিয়া পাঠানোর নামে একটি প্রতারক চক্রের হাতে তুলে দেয়। ওই চক্রটি মালয়েশিয়ায় নিয়ে ভিকটিমকে কোন কাজ না দিয়ে একটি আবদ্ধ কক্ষে আটকে রাখে এবং ওয়ার্ক পারমিট করে দেওয়ার নাম করে আরও ষাট হাজার টাকা হাতিয়ে নেয়। ভিকটিমের পিতা সন্তানের সর্বশেষ অবস্থা জানতে চাইলে আসামীরা কোন সদুত্তর দিতে ব্যর্থ হয়। ভিকটিমের পিতা বারবার চেষ্টা করেও নিজ সন্তানের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ঝিনাইদহ ও যশোরের র‌্যাব যৌথ ভাবে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেফতার করে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি