১২ মে ২০২৬

ঝিনাইদহ মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়ায় ম্যানেজার পেলেন শ্রেষ্ঠ পুরস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়ায় ম্যানেজার পেলেন শ্রেষ্ঠ পুরস্কার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ পুরস্কারে ভুষিত হয়েছে কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স। রোববার দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপির কাছ থেকে এই পুরস্কার গ্রহন করেন হ্যাচারি ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ জেলা মৎস্য অফিসার ফরহাদুল রেজা, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল ও জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। তথ্য নিয়ে জানা গেছে, হ্যাচারি ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে যোগদানের পর থেকে পরিবর্তনের ছোঁয়া লাগে। তিনি যোগদানের পর থেকে প্রতি বছর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছেন। সরকারী মুল্যে রেনু বিক্রি করে সরকারী কোষাগারে জমা দিয়েছেন। চিন থেকে আমদানীকৃত সিলভার ও গ্রাসকার্প মাছের রেনু চলতি বছর থেকে উৎপাদনের মাধ্যমে চাষিদের মাছে বিক্রি করেছেন। মৎস্যজচাষিরা হ্যাচারি থেকে আশানুরুপ ফলাফল পেয়েছেন। এছাড়া হ্যাচারির মা মাছ সমৃদ্ধ করার জন্য ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম বাংলাদেশ ফিশারিজ রিসার্স ইন্সটিটিউট থেকে হোয়াটি পাঙ্গাস, কাল বাউস ও সুবর্ণ রুই লালন পালন করছেন। তিন বছরে মা মাছ পর্যাপ্ত মজুদ করে বলুহর হ্যাচারিকে বাংলাদেশের শ্রেষ্ঠ হ্যাচারিতে পরিণত করেছেন হ্যাচারি ম্যানেজার মোঃ আশরাফ-উল-ইসলাম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি