৮ মে ২০২৬

ঝিনাইদহ ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঝিনাইদহ ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার হাজরা গ্রাম থেকে মিনারুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত মিনারুল ইসলাম কোটচাদপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার ভোরে সদর উপজেলার হাজরা গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে তারা জানতে পারে সন্ত্রাসীরা অস্ত্র-বেচা কেনা করবে। এ সময় ওই গ্রামের রাস্তার পাশের্^ প্লাষ্টিক ব্যাগ হাতে দাড়িয়ে থাকা মিনারুল ইসলামকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাসী চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ আরও জানান, আটককৃত মিনারুল অস্ত্র বিক্রী করার জন্য অবস্তান নেওয়ার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে কোটচাদপুর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে বলে আরও জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি