১২ মে ২০২৬

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের কর্মচারীদের বেতন ভাতা আটকে রাখার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের কর্মচারীদের বেতন ভাতা আটকে রাখার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি: বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। হাসপাতাল চত্বরে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা  হয়। এসময় হাসাপাতালের ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার, ব্যনার, লিফলেট নিয়ে ২ ঘন্টাব্যাপী অবস্থান করে। এতে করে ভোগান্তিতে পড়তে হয় দুরদুরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের। সেসময় চীফ মেডিকেল অফিসার ডাঃ বাহারুল ইসলাম, ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও ল্যাব সহকারী আসমত আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মীর নাসির হোসেন ও কোষাধ্যক্ষ নারায়ন চন্দ্র বিশ্বাসসহ কয়েকজন বিভিন্ন অযুহাতে তাদের বেতন ভাতা আটকে রেখেছেন। এতে করে নানা সমস্যার সম্মূখীন হতে হচ্ছে তাদের । তাই দ্রুত এ সমস্যা সমাধান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি