৫ মে ২০২৬

ঝিনাইদাহে ওয়ার্ড আ'লীগের নেতাকে কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদাহে ওয়ার্ড আ'লীগের নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলাপ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ভোলায় শেখের ছেলে। গ্রামবাসী সূত্রে জানা গেছে আলাপ হোসেন বিয়ের দাওয়াত খেয়ে নিকটস্থ বাজারে যাচ্ছিলেন। তারা হরিশংকরপুর গ্রামের মিয়া বাড়ির মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ চেয়ারম্যান গ্রুপের লোকজন তাদেরকে কুপিয়ে জখম করে। হামলায় আলাপ হোসেন ও নুর ইসলাম আহত হন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আলাপ হোসেন মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে আওয়ামী লীগের দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুকুজ্জামান ফরিদ ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। নিহত আলাপ হোসেন ফারুকুজ্জামান ফরিদের সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। এ ঘটনার পর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় লুটপাট ও ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি