৬ মে ২০২৬

ঝালকাঠিতে ঝুকিপূর্ন ভবনে কাজ করার সময় নির্মাণ শ্রমিকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝালকাঠিতে ঝুকিপূর্ন ভবনে কাজ করার সময় নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি শহরের সরকারি মহিলা কলেজের সম্মুখে কথিত ডাক্তারের ভবনের ৪তলায় ঝূকিপূর্ন পরিবেশে কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিক মো: নুর হোসেনের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে ৪তলা উচুতে কাজ করানোর সময় নির্মান শ্রমিক নুরু পা ফসকে নীচে পড়ে এ ঘটনা শিকার হয়। নিহত নির্মাণ শ্রমিক মো: নুর হোসেন শহরতলীর কৃষ্ণকাঠী এলাকার প্রয়াত হাফেজ উদ্দিন হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পল্লী চিকিৎসক মকবুল হোসেন নান্নার মালিকানাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা জাল টানানোসহ কোন প্রকার ব্যবস্থা না নেয়ার কারনে এ প্রানহানীর ঘটনা ঘটেছে। কারন ভবনের চারতলার বাহির পাশ প্লাষ্টার করানোর জন্য মাঁচা বাঁধতে গিয়ে সে পা ফসকে নীচে রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নুর হোসেনের ৩টি শিশু পুত্র রয়েছে।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন মকবুল হোসেন নান্না নামের এব্যক্তি নিজ জমিতে এ ভবন নির্মাণের কাজ করালেও দালানের বালু ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হয়ে আসছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি