৭ মে ২০২৬

ঝালকাঠিতে ২৪ঘন্টায় ৩ ডাক্তারসহ আক্রান্ত ২২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝালকাঠিতে ২৪ঘন্টায় ৩ ডাক্তারসহ আক্রান্ত ২২

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি থেকে: ঝালকাঠি জেলায় করোনা আক্রান্তের পূর্বে রেকর্ড ভেঙ্গে গত ২৪ঘন্টায় ২২জনের করোন পজেটিভ শনাক্ত ও একজনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এরমধ্যে ঝালকাঠি সদরে ৮জন, নলছিটিতে ৮জন, রাজাপুরে ৩জন ও কাঠালিয়া উপজেলা ১জন নতুন করে করোনা পজেটিভ রোগী রয়েছে। এরফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭জনে এসে দাড়িয়েছে।নতুন আক্রান্তদের মধ্যে রাজাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাজাবিন, নলছিটি হাসপাতালের ডাঃজাবেদ ইগবাল ও ঝালকাঠি সদর হাসপাতালের ডেন্টাল টেকনিসিয়ান জ্যোতিষ সিকদার রয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ার পর নমুনা পাঠানো আরো একজনের রিপোর্ট পজেটিভ আসায় করোনা মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৬জন বলে জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানাগেছে।।

সরেজমিন পরিদর্শন কালে জেলা ও উপজেলার শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজার ও জনবহুল এলাকা ঘুরে সাধারন মানুষের মাঝে সামান্যতম স্বাস্থ্য সচেতনতাও লক্ষ করা যাচ্ছেনা। জনপরিবহনসহ বিভিন্ন যানবাহনে প্রতিনিয়তই গাদাগাদি করে মানুষজনের যাতায়ত ও চলাচল করতে দেখা যাচ্ছে। শহরের যত্রতত্র ব্যবহৃত সুরক্ষা সামগ্রী ফেলে রাখলেও যথাযত ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছেনা। জেলা প্রশাসন, পুলিশ সুপার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনা চালানো হলেও জনমনে তার প্রভাব পরছেনা।

অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমন শুরুতে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রত্যেক করোনা রোগীর বাসায় গিয়ে লকডাউন ঘোষনাসহ পরিবারের অন্যান্য সদস্যদের যে ভাবে করোন পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করতো বর্তমানে তার কোন কিছুই না করায় জনমনে চরম উদ্বেগ ও দুশ্চিতা ছড়িয়ে পরছে। প্রশাসনের তৎপরতায় এহেন ডিলেডালা ভাবের কারনে করোনা ভাইরাস শনাক্ত ব্যক্তিদের প্রতিবেশী ও মহল্লার বাসিন্ধারা সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভ ও আশংকা প্রকাশ করছে।

এ ব্যাপারে গত সোমবার দুপুরে সর্বশেষ প্রতিবেদন জানানোর সময় জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান সংবাদিকদের বলেন, জনবল স্বল্পতা ও কীট সংকটের কারনে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করা যাচ্ছেনা। বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করতে হলে জনবল ও কীট সরবারহ বাড়ানো জরুরী বলে তিনি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি