৮ আগস্ট ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১১:১০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাপ্রেস ডেস্ক:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাযা অনুষ্ঠিত হয়। 

জানাযা পরিচালনা করেন জবির কেন্দ্রীয় মসজিদের খতিব সালাহ উদ্দিন। 

এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ অন্যান্য মুসল্লিরা অংশ নেন। জানাযা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাযার আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না বলেন, মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এই গায়েবানা জানাযার আয়োজন করেছি। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। 

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘদিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার ইসরায়েল-আমেরিকার যৌথ সন্ত্রাসী হামলায় মৃত্যু বরণ করেন তিনি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি