জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ অক্টোবর হতে দুর্গাপূজার ছুটি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) দুর্গাপূজা উপলক্ষে আগামী ৬ অক্টোবর (রবিবার) হতে ৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত মোট ৩ দিন ছুটি ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ অক্টোবর (রবিবার) হতে ৮ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত সকল ক্লাস, পরীক্ষা, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে। দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ ৯ অক্টোবর (বুধবার) থেকে যথারীতি শুরু হবে।
উল্লেখ্য, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি