৪ মে ২০২৬

জেনে নিন কে এই সুন্দরী !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জেনে নিন কে এই সুন্দরী !

জীবনযাপন ডেস্ক : সম্প্রতি ভারত ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে তেলেগু অভিনেত্রী নাজরিয়া নাজিম এখন আলোচিত নাম। মূলত রুপ লাবণ্য আর অনিন্দ্য সৌন্দর্য তাঁকে আলোচনায় এনেছে। রূপে মুগ্ধ হচ্ছেন উপমহাদেশের তরুণ সমাজ। নাজরিয়া নাজিমের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ম্যাড ড্যাড। এরপর নেরাম। ছবি দুইটি মুক্তি পায় ২০১৩ সালে কিন্তু তার ওপর আলো ঠিকরে পড়েনি তখনও। এরপর ২০১৪ সালে 'ব্যাঙালোর ডেইজ' ও 'ওম শান্তি ওশানা।'

নাজরিয়া নাজিমের জন্ম ১৯৯৪ সালে। ২০১৩ সালে সিনেমায় অভিনয়ে আলোচনায় এলেও অভিনয়ে আরও বহু আগেই নাম লিখিয়েছিলেন। ২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এই অভিনেত্রী ২০১৪ সালে অভিনেতা ফাহাদ ফাসিলকে বিয়ে করে অভিনয়ে বিরতি দেন। অর্থাৎ মাত্র ২০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসে যান।

ভারতের কেরালায় বসবাসকারী নাজরিয়া নাজিমের বাবার নাম নাজিমুদ্দিন ও মায়ের নাম বেগম বীণা। ভাবছেন এই মুসলিম অভিনেত্রী কীভাবে মালয়ালয়াম ছবিতে এলেন? স্বাভাবিক। প্রশ্ন আসতেই পারে। নাজরিয়া নাজিমের জন্ম কিন্তু কেরালায় নয়। পুরো পরিবার ছিলেন আরব আমিরাতে। সেখানেই একটি ইংরেজি মাধ্যমের স্কুলে নাজরিয়ার পড়াশোনা শুরু। পরে পরিবারের সাথে ভারতে চলে এলে সেখানেই নতুনভাবে পড়াশোনা শুরু করেন।

 

একটি ইসলামিক টেলিভিশনে কুইজ অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে শোবিজে পদার্পন করেন। এরপর ধীরে ধীরে অভিনেত্রী হয়ে ওঠা। নাজরিয়া ফাইনালি অভিনয়ে আসেন মালায়ালাম ছবি ম্যাড ড্যাডে অভিনয়ের মাধ্যমে। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার নাজরিয়া নাজিম সম্প্রতি আলোচনায় এসেছেন তাঁর কিছু গানের দৃশ্যায়নের জন্য। সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ক্লিপস ছড়িয়ে পড়ছে। তাতে উন্মাদনা ছড়াচ্ছে তরুণদের মাঝে। সর্বশেষ সালালা বিপি/আর

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি