৭ মে ২০২৬

জেনে নিন হরতাল ও অবরোধের পার্থক্য !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জেনে নিন হরতাল ও অবরোধের পার্থক্য !
বাংলাপ্রেস ডেস্ক : বিষয়টা আসলেই গোলেমেলে হয়ে গেছে বর্তমান পরিস্থিতির কারণে । হরতাল, অবরোধ আর ধর্মঘটের চেহারা এক ও অভিন্ন । এ নিয়ে তর্ক-বিতর্কও কম নেই । উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতির চর্চা তো অনেক দিনের । শতাব্দি পেরিয়ে গেছে । অথচ এর স্বরূপটা মানুষের জানা হয় না । হরতাল : বিক্ষোভ প্রকাশার্থে রাস্তাঘাট, কলকারখানা, দোকান, আদলত বন্ধ রাখা । গুজরাটি শব্দ। মহাত্মা গান্ধি প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে শব্দটি ব্যবহার করেন । ১৯ ৪৮ সালে তমদ্দুন মজলিস বাংলাদেশে প্রথম হরতাল ডাকে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে । ভারত উপমহাদেশ অঞ্চলে ব্যবহার বেশি । তবে রূপভেদে বহুদেশেই চলছে । হরতাল কোনো দেশের জনগণের আইনি হাতিয়ার- লেখা হয়েছে উইকিপিডিয়াতে । কোনো তথ্যসূত্র নেই । এবং হরতালে পিকেটারদের শাস্তি দেয়ার বিষয়েও আইনজ্ঞরা একমত নন । অবরোধ : কোনো নির্দিষ্ট স্থানে যাতায়াতে সহিংস বাঁধা প্রদান- এই হলো সংজ্ঞা । গ্রিক উপাখ্যানে ইলিয়াড ও ওডিসিতে ট্রয় অবরোধের কথা আছে । ওই হেলেন কাহিনী আর কি ! ১১৮৭ খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইয়ূবি জেরুজালেম অবোরোধ করেন । পার্থক্য : হরতালকে বলা হয়েছে সর্বোচ্চ ধর্মঘটের প্রকাশ । হর মানে সব, আর তাল মানে তালা । অর্থাৎ সব বন্ধ, সব জায়গায় তালা থাকবে । বেতাল, তেতাল, মাতাল, উম্মাতাল, উত্তাল- এরকম সব ধরনের তালই চলে । আর অবরোধ হলো, রাজপথ, রেলপথ আর নৌপথ রুদ্ধ করা । বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি