জেনে নিন ! ঈদে ট্রেনের কোথায় কোন টিকেট পাবেন ?

বাংলাপ্রেস ডেস্ক: এবার ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশনসহ আরো কয়েকটি রেল স্টেশনে ঈদের টিকেট বিক্রি করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বুধবার (১৫ মে) রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন। যাত্রীদের বিড়ম্বনা দূর করার জন্য কমলাপুর ছাড়াও টিকেট বিক্রি করা হবে তেজগাঁও, বনানী ও বিমানবন্দর স্টেশন এবং ফুলবাড়িয়ার নগর কাউন্টার থেকে। সেই সাথে কমলাপুর থেকে পশ্চিমাঞ্চলের অর্থাৎ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোর ট্রেনের টিকেট বিক্রি করা হবে। বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি করা হবে চট্টগ্রাম ও নোয়াখালী গামী ট্রেনের টিকেট। তেজগাঁও থেকে বিক্রি করা হবে ময়মনসিংহ ও জামালপুর ট্রেনের টিকেট। বনানী থেকে দেওয়া হবে নেত্রকোনা ও মোহনগঞ্জগামী ট্রেনের টিকেট। সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকেট দেওয়া হবে ফুলবাড়িয়ার পুরাতন রেল ভবন থেকে।
আগামী ৫ জুন ঈদ হবে ধরে টিকেট বিক্রির পরিকল্পনা সাজিয়েছে রেল। মন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, ২২ মে বিক্রি করা হবে ৩১ মে’র টিকেট। ২৩ বিক্রি করা হবে ১ জুনের টিকেট। ২৪ মে দেওয়া হবে ২ জুনের টিকেট। ২৫ মে বিক্রি হবে ৩ জুনের টিকেট। ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকেট।
গত বছরের ঈদুল ফিতরের সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৩১টি আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ছিল ২৫ হাজার ৩৪৫টি। এবার তা বেড়ে হয়েছে ২৭ হাজার। রেলমন্ত্রী জানিয়েছেন, ২৭ হাজার টিকেটের অর্ধেক বিক্রি হবে মোবাইল অ্যাপ ও অনলাইনে। বাকি অর্ধেক বিক্রি হবে কাউন্টার থেকে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি