৪ মে ২০২৬

জেলের মধ্যেই খালেদার ঈদ, দেখা করবেন সিনিয়র নেতারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জেলের মধ্যেই খালেদার ঈদ, দেখা করবেন সিনিয়র নেতারা

বাংলাপ্রেস অনলাইন: গত রোজার ঈদের মতো এবারের কোরবানির ঈদও জেলের ভেতর কাটাচ্ছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল বুধবার ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির সিনিয়র নেতারা সাড়ে ১১টায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাজধানীর শের-ই বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করবেন। পরে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পুরোনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি