৬ মে ২০২৬

জেল থেকে নুসরাতকে পুড়িয়ে মারার নির্দেশ দেন অধ্যক্ষ সিরাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জেল থেকে নুসরাতকে পুড়িয়ে মারার নির্দেশ দেন অধ্যক্ষ সিরাজ

জাতীয় ডেস্ক: ফেনির সোনাগাজিতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন করার পর অধ্যক্ষ সিরাজ উদ দৌলা জেলে থেকেই তাঁর সাঙ্গপাঙ্গোদের নির্দেশ দেন নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারতে। অধ্যক্ষ সিরাজ উদ দৌলা দাবি করেন 'যৌন নির্যাতনের মামলা হওয়ায় আলেম সমাজকে হেয় করা হয়েছে ।

আজ শনিবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের উপমহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার। নুসরাত হত্যা মামলায় এজাহারভুক্ত নয় আসামির মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

বনজ কুমার সাংবাদিকদের বলেন, ‘ঘটনার দিন আনুমানিক সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় ঘটনাস্থলে ছিলেন নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন, হাফেজ আবদুল কাদের এবং আরো একজন। আমরা নাম পেয়েছি। আমরা কিছু নাম আপনাদের বলতে পারব না।’

বনজ কুমার আরো বলেন, ‘রাফিকে পুড়িয়ে মারা হবে এই সিদ্ধান্ত তারা নেয়। সে মাদ্রাসার প্রিন্সিপালসহ আলেম সমাজকে হেয় করেছে, দ্বিতীয় কারণ হলো- এই শাহাদাত প্রেমের প্রস্তাব দিয়েছে, রাফি এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করে নাই। এই তার রাগ।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি