জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০%
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার ৯টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের মিলিত পাসের হার ৮৭.৯০ শতাংশ। এর মধ্যে সাধারণ বোর্ডে পাসের হার ৮৭.৫৮ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৮৯.৭৭ শতাংশ।
সার্বিক ফলাফলে পাসের হার : ঢাকা বোর্ডে ৮২.৭২%, রাজশাহী বোর্ডে ৯৪.১০%, কুমিল্লা বোর্ডে ৮৮.৮০%, যশোর বোর্ডে ৯১.০৮%, চট্টগ্রাম বোর্ডে ৮২.৯৩%, বরিশাল বোর্ডে ৯৭.০৫%, সিলেট বোর্ডে ৯২.৭৯, দিনাজপুর বোর্ডে ৮৩.৯২%, ময়মনসিংহ বোর্ডে ৮৭.২১% এবং মাদ্রাসা বোর্ডে ৮৯.৭৭%।
এ বছর মোট জিপিএ ৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। শতভাগ পাস ৫ হাজার ২৪৩টি প্রতিষ্ঠানে, একটিও পাস নেই ৩৩টি প্রতিষ্ঠানে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হার ৯৫.৫৫%।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি