২৭ আগস্ট ২০২৬

জে-১০সিই যুদ্ধবিমানে রয়েছে যেসব অত্যাধুনিক প্রযুক্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৩ পিএম
জে-১০সিই যুদ্ধবিমানে রয়েছে যেসব অত্যাধুনিক প্রযুক্তি

বাংলাপ্রেস ডেস্ক: আধুনিক এ চীনা মাল্টিরোল যুদ্ধবিমানে রয়েছে দীর্ঘপাল্লার বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার ও ডেল্টা-ক্যানার্ড ডানা প্রযুক্তি। আকাশযুদ্ধে দ্রুত গতিপথ পরিবর্তনের পাশাপাশি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার কারণে ভারতীয় তেজাস ও মার্কিন এফ-১৬-এর সঙ্গে তুলনায় জে-১০সিইকে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা।

চীন থেকে জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ জন্য সমন্বয় কমিটির মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করে অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জে-১০সিই মাঝারি ওজনের মাল্টিরোল যুদ্ধবিমান।

ভারতের তেজাস হালকা যুদ্ধবিমান হওয়ায় অস্ত্র ও জ্বালানি বহনের সক্ষমতায় জে-১০সিই এগিয়ে। এতে ব্যবহৃত চীনের পিএল-১৫ বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০ কিলোমিটারের বেশি।

এফ-১৬ বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধবিমান হলেও জে-১০সিইতে রয়েছে ডেল্টা-ক্যানার্ড ডানা প্রযুক্তি। এর ফলে আকাশযুদ্ধে দ্রুত গতিপথ পরিবর্তন করা সম্ভব।

এ ছাড়া জে-১০সিইর পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা ও রাডার প্রযুক্তি এফ-১৬তে ব্যবহৃত এআইএম-১২০ডি ক্ষেপণাস্ত্রের তুলনায় কিছু ক্ষেত্রে সুবিধাজনক বলে দাবি করা হয়। চীনা যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ও তুলনামূলক কম বলে সংশ্লিষ্টদের ধারণা।
চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত : তথ্য উপদেষ্টা

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক এবং তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে আধুনিক যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এমআরসিএ (জে-১০সিই) ও অ্যাটাক হেলিকপ্টার কেনার ক্ষেত্রে সমন্বয় কমিটির মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করে অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে চীনা জে-১০ যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে।

ওই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানবাহিনীতে চীনা প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় জে-১০সিই যুক্ত হলে পাইলটদের প্রশিক্ষণ ও পরিচালনাগত ব্যয় তুলনামূলক কম হতে পারে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি