৪ মে ২০২৬

জবিতে তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং পোষ্টার প্রদর্শনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জবিতে তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং পোষ্টার প্রদর্শনী
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং পোষ্টার প্রদর্শনী করা হয়েছে। বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির আয়োজনে তথ্য অধিকার বিষয়ক একটি সচেতনতামূলক র‌্যালীর আয়োজন করা হয়। ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ স্লোগানকে সামনে রেখে র‌্যালীটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উপাচার্য (রুটিন দায়িত্ব) এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর নেতৃত্বে র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী করা হয়। তথ্য অধিকার বিষয়ক র‌্যালী এবং পোষ্টার প্রদর্শনীর সহযোগিতায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি