৮ মে ২০২৬

জবিতে থাকছে না উপস্থিতির নম্বর, পরিবর্তে ক্লাস পারফরম্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবিতে থাকছে না উপস্থিতির নম্বর, পরিবর্তে ক্লাস পারফরম্যান্স

মেহেরাবুল ইসলাম সৌদিপ,জবি থেকে : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান একাডেমিক কাউন্সিলের নিয়ম অনুসারে ১০% ক্লাস উপস্থিতি নম্বর এর পরিবর্তে ক্লাস পারফরম্যান্স যুক্ত হয়েছে। এর ফলে থাকছে না ক্লাসে উপস্থিত থাকার কোনো নম্বর।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানা গেছে এমন তথ্য। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে জানা যায়, গত ৯ মে একাডেমিক কাউন্সিলের ৪৮ তম সভায় বিশ্ববিদ্যালয়ে Rules & Regulations for Bachelor’s Degree এর ধারা নং-১২ Rules & Regulations for Master’s Degree এর ধারা নং-১৩ এবং Rules & Regulations for Degree of Master of Philosophy (M.Phil) এর ধারা নং-৬ পরিবর্তন করার জন্য সুপারিশ করা হয় পরবর্তীতে ১৬ মে তা সিন্ডিকেটের ৮০ তম সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

উক্ত সংশোধনীর ১২ নং ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে, স্নাতক ডিগ্রীর ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা অনুষদের ৪০ (চল্লিশ) নম্বরের ইনকোর্সে ক্লাসে উপস্থিতির জন্য বরাদ্দ ১০ নম্বরের পরিবর্তে সে স্থলে সমপরিমাণ নম্বর ক্লাস পারফরম্যান্স এর জন্য দেয়া হবে। যা কার্যকর হবে ২০১৯-২০ সেশন (১৫তম ব্যাচ) এর জন্য। এছাড়াও অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ৩০ নম্বরের ইনকোর্সে ক্লাস পারফরম্যান্সের জন্য ১০ নম্বর রাখা হয়েছে। সংশোধনীর-১৩ নং ধারায় মাস্টার্স এর ফলাফলের ক্ষেত্রে অবশ্যই থিসিস এবং নন-থিসিস গ্রুপের ফলাফল একই সাথে দেয়া কথা বলা হয়েছে। যা পূর্বে বলা ছিল না। এটি কার্যকর হবে ২০১৭-১৮ সেশন থেকে এবং এম.ফিল ডিগ্রীর পরীক্ষা ও একাডেমিক সেশন কখন থেকে শুরু হবে তা নির্ধারণ করবে অনুষদ পরীক্ষা কমিটি। তবে আগে এটা করত বিভাগের পরীক্ষা কমিটি।

‘রুলস এন্ড রেগুলেশন’ পরিবর্তন করার বিষয়ে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক জনাব এ কে এম আক্তারুজ্জামান বলেন; শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের তাগিদেই ক্লাসে উপস্তিতির নাম্বার উঠিয়ে দেয়া হয়েছে। নতুন নিয়মে ক্লাসের সকল শিক্ষার্থীদের মাঝেই মনযোগী ভাব সৃষ্টি হবে।

এদিকে উপস্থিতির নাম্বার এর স্থলে ক্লাস পারফরম্যান্স স্থলাভিষিক্ত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্লাস না করার বিরূপ প্রভাব ফেলবে কিনা এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান বলেন, ফাঁকিবাজ ছাত্রদের মাঝে এ নিয়ম আলাদা চাপ সৃষ্টি করবে যা তাদের মনযোগী হতে বাধ্য করবে। ক্লাস পারফরম্যান্স এর নাম্বার কোন প্রক্রিয়ায় হবে তা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক নির্ধারণ করবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি