৮ মে ২০২৬

জবিতে অজিত গুহ আখতারুজ্জামান ইলিয়াস স্মৃতি পুঁথিকুঞ্জ উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবিতে অজিত গুহ আখতারুজ্জামান ইলিয়াস স্মৃতি পুঁথিকুঞ্জ উদ্বোধন

মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘অজিত গুহ-আখতারুজ্জামান ইলিয়াস স্মৃতি পুঁথিকুঞ্জ’ নামক পাঠাগার উদ্বোধন করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। এরপর পাঠাগার পর্ষদের উদ্যোগে বাংলার নব জাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশত তম জন্মবার্ষিকীতে অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় “অজিত গুহ - আখতারুজ্জামান ইলিয়াস স্মৃতি পুঁথিকুঞ্জ”-এর পরিচালনা পর্ষদের সদস্য, সংগঠক এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন। পরে একটি সংক্ষিপ্ত আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং “অজিত গুহ - আখতারুজ্জামান শিক্ষক এবং ইলিয়াস স্মৃতি পুঁথিকুঞ্জ”-এর পরিচালনা পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আবেদের পরিচালনায় আলেচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক আরজুমান্দ আরা বানু, সহযোগী অধ্যাপক সিত্তুল মুনা হাসান, পাঠাগারের সংগঠক প্রসেনজিৎ সরকার প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি