৭ মে ২০২৬

জবিতে করোনার ছোয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জবিতে করোনার ছোয়া

জবি থেকে সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। গত সোমবার ঐ শিক্ষার্থী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে আইসিডিডিআরবি নিয়ে যায়৷ পরে  মঙ্গলবার পরীক্ষা শেষে তাকে করোনাভাইরাস পজিটিভ বলে আইসিডিডিআরবি নিশ্চিত করে।

করোনাভাইরাস সংক্রমিত শিক্ষার্থী জানান, গত ১ সপ্তাহ ধরে তার জ্বর ও মাথা ব্যথা ছিল৷ গত সোমবার আইইডিসিআর হটলাইনে ফোন দিলে তাকে আইসিডিডিআরবি নিয়ে যায়৷ পরে মঙ্গলবার পরীক্ষা শেষে তাকে করোনাভাইরাস পজিটিভ বলে আইসিডিডিআরবি নিশ্চিত করে।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. দিলারা ইসলাম শরীফ বলেন, আমি একটু আগেই খবর পেয়েছি আমার বিভাগের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এখন যেহেতু রাত হয়ে গেছে কালকে আমি তার খোঁজ খবর নিবো এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, জগন্নাথের এক শিক্ষার্থীর করনায় আক্রান্ত হওয়ার খবর শুনেছি। আমরা তার খোঁজখবর নিচ্ছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছি। সে উত্তরায় তার পরিবারের সাথে আছে। কাল তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদেরকে জানানোর জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি