২৩ জুন ২০২৬

জবিতে ১ম বর্ষের ভর্তি শুরু ১১ নভেম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবিতে ১ম বর্ষের ভর্তি শুরু ১১ নভেম্বর

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শাখা), ইউনিট-৩ (বাণিজ্য শাখা), বিশেষায়িত ৪টি বিভাগ (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভশন বিভাগ) এবং ইনস্টিটিউটভুক্ত বিভাগসমূহে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আগামী ১১ নভেম্বর-২০১৯ থেকে শুরু হচ্ছে।

১ম দফা মনোয়নপ্রাপ্তদের ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর এর মধ্যে ভর্তি ফি জমা দান ও ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় দফা মনোনয়নপ্রাপ্তদের ২১ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ২১ নভেম্বর হতে ২৫ নভেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৩য় দফা মনোনয়নপ্রাপ্তদের ২৮ নভেম্বর হতে ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ২৮ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৪র্থ দফা মনোনয়নপ্রাপ্তদের ৫ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ৫ ডিসেম্বর হতে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৫ম দফা মনোনয়নপ্রাপ্তদের ১২ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর ভর্তি ফি জমা প্রদান এবং ১২ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ‘মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি’ কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর এবং অন্যান্য কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ডিন অফিসে এবং বিভাগসমূহে অনুষ্ঠিত হবে।

ভর্তি ফি জমাদানের নিয়ম/পদ্ধতি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://jnu.ac.bd এবং http://admissionjnu.info)) দেয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি