৮ মে ২০২৬

জবির নতুন ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবির নতুন ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

বুধবার (২৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রঞ্জাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ (১) অনুসারে অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর হবে এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ এর উপধারা ৪,৫,৬,৭ ও ৮ অনুযায়ী ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের অধ্যাপক (চুক্তিবদ্ধ) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি