১২ আগস্ট ২০২৬

জ‌বির দর্শন বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জ‌বির দর্শন বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

জবি থেকে সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের ১৫তম ব্যাচের নবীন বরণ এবং ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী, ২০২০) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন”আমাদের ছাত্র ছাত্রীদের থাকার মত হল নেই ক্যান্টিন নেই তার পরেও বিভিন্ন চাকরির পরিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আমাদের ছাত্র ছাত্রীদের অবস্থান। তাই তোমরা ভালোভাবে পড়াশোনা করবে।আর বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তৌহিদুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ কামাল উদ্দীন আহমদ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল এর মাননীয় উপাচার্য আধ্যাপক ড. আনিসুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস।

এসময় দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. পারভীন আক্তার, জনাব মোঃ জসিম খান, জনাব ফরহাদ আহমেদ, জনাব নুসরাত জাহান পান্না, জনাব সোচনা শোভা, প্রভাষক জনাব শামীম আরা পিয়া, জনাব সাজিয়া আফরিন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাঁকজমকপূর্ণভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। যার মধ্যে নাচ, গান, র‍্যাম্প, অভিনয় ও আবৃত্তি অন্যতম ছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি