৮ মে ২০২৬

জবির বিশেষায়িত বিভাগগুলোর পরীক্ষা ২৯ সেপ্টেম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবির বিশেষায়িত বিভাগগুলোর পরীক্ষা ২৯ সেপ্টেম্বর

মেহেরাবুল ইসলাম সৌদিপ,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিশেষায়িত ৪ বিভাগের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রোবরার (২৯ সেপ্টেম্বর)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে সাংবাদিকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৯ সেপ্টেম্বর) নাট্যকলা বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত ১.৩০ মিনিটের পরীক্ষা ভাষা শহীদ রফিক ভবনে (কক্ষ ৪০১, ৪০২, ৪০৩ ও ৪০৪) অনুষ্ঠিত হবে। নাট্যকলা বিভাগের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও নাটক বিষয়ের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১ অক্টোবর (মঙ্গলবার) ও ২ অক্টোবর (বুধবার) নাট্যকলা বিভাগে (ইউলিটি ভবন, কক্ষ ৬০১) অনুষ্ঠিত হবে।

সংগীত বিভাগের লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে ৯.৪৫ পর্যন্ত একাডেমিক ভবনের ফিন্যান্স বিভাগে (কক্ষ # ৫০৪, ৫০৫ ও ৫০৬) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১ অক্টোবর (মঙ্গলবার) ও ২ অক্টোবর (বুধবার) সংগীত বিভাগে (ইউটিলিটি ভবন, কক্ষ ৪০১, ৫০১) অনুষ্ঠিত হবে।

চারুকলা বিভাগে ৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনে (কক্ষ ৩২৫, ৩২৬, ৩২৭, ৩৩১, ৩৩২, ৩৩৩, ৪০১ ও ৪০২) অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২ অক্টোবর (বুধবার) সকাল ৯টা থেকে চারুকলা বিভাগে (ইউটিলিটি ভবন) অনুষ্ঠিত হবে।

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের লিখিত পরীক্ষা ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনে (কক্ষ ৩২৫, ৩২৬, ৩২৭, ৩৩১, ৩৩২ ও ৩৩৩) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌলিক পরীক্ষা ১৬ অক্টোবর (বুধবার) ও ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (jnu.ac.bd) এ দেয়া আছে। প্রত্যেক পরীক্ষার্থীকে তার আসন সম্পর্কিত তথ্য তার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি