৭ মে ২০২৬

জবির বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জবির বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

জবি প্রতিনিধি: বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে জেলার মিরকাদিম পৌরসভা ও রামপাল ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ছিলো ২ ধরনের সেমাই, দুধ, চিনি, কিসমিস, খুরমা, চাল,ডাল ও তেল।

এর আগে লকডাউন অবস্থার শুরু থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করে আসছে। বিক্রমপুরের যে সকল শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এই উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই টিউশনি করাতে পারছে না এতে তারা খুব খারাপ অবস্থা অতিবাহিত করতেছে। এমন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে আসছে।

সংগঠনের সভাপতি মোঃ যায়িদ হাসান দেওয়ান কে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন- " এই করোনা বৈশ্বিক মহামারীতে কর্মহীন হয়ে পড়েছে দেশের মানুষ। প্রায় সকল মানুষ ই খুব খারাপ অবস্থা অতিবাহিত করতেছে। এর মধ্যেও আমরা মানুষের জন্য সামান্য কাজ করতে পেরে আমাদের ভাল লাগছে এবং যারা সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।" সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন- " মানুষের পাশে থাকলে পেরে আমরা আনন্দিত"

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি