১১ আগস্ট ২০২৬

জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম
জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, বাসচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের হামলার শিকার হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাসে হামলার ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। আরো কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।’

জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, বনদক্ষিণ বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এর আগে বাসটি ওই এলাকার একজন অটোরিকশাচালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বাস থেকে নেমে ওই অটোরিকশাচালককে ধাক্কা দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর স্থানীয় লোকজন বাসটিতে হামলা চালায়।

তিনি আরো বলেন, হামলার শিকার বাসটির নাম ‘কালীগঙ্গা’। বাসটি মানিকগঞ্জ রুটে চলাচল করে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন।

তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটেছিল। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটি ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়রা হয়তো বাসটিকে ওই ঘটনার সঙ্গে জড়িত মনে করে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি