৪ মে ২০২৬

জবি রোভারদের শীতবস্ত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবি রোভারদের শীতবস্ত্র বিতরণ
জবি প্রতিনিধি: 'সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাড়ান' স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতাত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রোভার স্কাউট এর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও ড. মো. আবু লায়েক। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রোভার সদস্যরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীতার্তদের মাঝে সোয়েটার, কম্বল, শাল ও অন্যান্য শীতবন্ত্র বিতরণ করেন। এছাড়াও রোভার স্কাউটসদের একটি দল শীতবস্ত্র নিয়ে দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রাম জেলায় শীতবস্ত্র বিতরণ করবে। উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ড করে আসছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি