৫ মে ২০২৬

জবি নীলদলের ওয়েবিনার, থাকছেন স্বদেশ রায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবি নীলদলের ওয়েবিনার, থাকছেন স্বদেশ রায়
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নিউজবাংলার সম্পাদক স্বদেশ রায়। ওয়েবিনারটি রবিবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হবে। বুধবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় নীলদলের একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ওয়েবিনার এর বিষয় নির্ধারণ করা হয়েছে "বঙ্গবন্ধু পরবর্তী বাংলাদেশ"। ওয়েবিনার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব স্বদেশ রায় এবং ইনস্টিটিউট অফ সোশাল এন্ড কালচারাল স্টাডিজ কলকাতা, ভারত এর পরিচালক জনাব অরিন্দম মুখোপাধ্যায়। ওয়েবিনারে আলোচক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম আনোয়ারা বেগম। অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিপ্রা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি