৪ মে ২০২৬

জবি কর্মকর্তা সমিতির সভাপতি জহুরুল, সম্পাদক কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবি কর্মকর্তা সমিতির সভাপতি জহুরুল, সম্পাদক কাদের
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে মোঃ জহুরুল ইসলাম সভাপতি এবং মোঃ আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে জবি কর্মকর্তা সমিতির নির্বাচন ২০২২-এর প্রধান নির্বাচন কমিশনার ও প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৮০ ভোট পেয়ে পরিক্ষা নিয়ন্ত্রক দফতরের অতিরিক্ত পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম সভাপতি এবং ১১২ ভোট পেয়ে শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১০৭ ভোট পেয়ে অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম মিয়া সহ-সভাপতি পদে, ১২৯ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ কামরুল হাসান, ১০৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ রওশন আলী, ৮৮ ভোট পেয়ে প্রচার ও দপ্তর সম্পাদক পদে সংগীত বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ জাকির হোসেন, ৭৬ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কি, ১০১ ভোট পেয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-১) সুমন মিয়া নির্বাচিত হন। এছাড়াও ৯৫ ভোট পেয়ে বাংলা বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আক্তার হোসেন, ৮১ ভোট পেয়ে রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার (আইন) এডভোকেট রঞ্জন কুমার দাস, ৭৭ ভোট পেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মোরাদুজ্জামান সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ফখরুজ্জামান ও সেকশন অফিসার (গ্রেড-১) মোহাম্মদ জামাল হোসেন। নির্বাচনে ২১৩ জন ভোটারের মধ্যে ২১২ জন কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি