৬ মে ২০২৬

জবি ছাত্রলীগের ফরাজি সভাপতি আকতার সম্পাদক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবি ছাত্রলীগের ফরাজি সভাপতি আকতার সম্পাদক
বাংলাপ্রেস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ২২ মাস পর কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভাপতি ইব্রাহিম ফরাজি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের (৬ষ্ঠ ব্যাচ) ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন ২০১২-১৩ (৮ম ব্যাচ) শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কমিটিতে মহিউদ্দিন অনি, শাহবাজ হোসেন বর্ষণ, আতাউল গনি টুটুল, আসাদুজ্জামান আসাদ, মো. মসিউর রহমান লিজন, মেহেদি বাবু, মো.কামরুল হুসাইন, প্রীতিশ দত্ত রাজ, শামিম ফেরদৌস অপি, মেহেদী হাসান জয়, আসাদুল্লাহ আসাদ, খালিদ হাসান, মো. রিয়াদ খান, ইব্রাহিম হোসেন সানিম, হাবুল হোসেন পরাগ, ফজলে রাব্বি, ফয়সাল আহমেদ, মিঠুন বাড়ৈ, মাসুম পারভেজকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া অঞ্জন চৌধুরী পিংকু, নুরুল আফসার, ঋত্বিক রাজ বাহাদুর, আদম সাইফুল্লাহ, ইনজামামুল ইসলাম নিলয়, মুন্নি আক্তার, ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে রিফাত সাঈদ, আবদুল রায়হান, হাসিবুল হাসান হৃদয়, জিনিয়া আফরিন, সৈয়দ হাফসা ফারিয়া উর্মি, মফিজুর রহমান হামিম ও শেখ রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি তরিক-রাসেল কমিটির দুই গ্রুপের সংঘর্ষে ১৯ ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই বছরের ২০ জুলাই শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ শাখার কমিটি দিতে পারেননি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি