৪ মে ২০২৬

জবি ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবি ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচি
জবি প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় গরীব দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের (জবি ছাত্রদল) নেতাকর্মীরা। বুধবার দুপুর ১ টার সময় বিশ্ববিদ্যালয়ের শাখারীবাজার সংলগ্ন ফটকে জবি ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্ব এ খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলনেতা কাওছার হামিদ খান, মিহির বিশ্বাস, মো. নাহিদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান তুহিন, নাছিম উদ্দিন, রফিকুল ইসলাম, শাহরিয়ার আহমেদ, জামাল সাগর, মাহবুব, জাহিদ হাসান, আজিজুর রহমান, তৌহিদ চৌধুরী, রাকিব হাসান, সুমন রাজা প্রমুখ। জবি ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় গরীব দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে। আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি