৪ মে ২০২৬

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ-এ ইরান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ বিকাল
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ-এ ইরান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলার পর ইরানের প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশসমূহে পাল্টা হামলার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বরাত দিয়ে আল জাজিরা লিখেছে, 'সামরিক পদক্ষেপ এমন এক শৃঙ্খল প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে যা বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।' তিনি জানান, ইরানের প্রায় ২০টি শহরে হামলার খবর পাওয়া গেছে।

জাতিসংঘের মহাসচিব ইরানের শীর্ষ নেতাদের নিহত হওয়ার প্রতিবেদন উল্লেখ করলেও বলেন, স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।

গুতেরেস বলেন, ‘সামরিক পদক্ষেপ এমন এক ধারাবাহিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।’
তিনি অবিলম্বে উত্তেজনা কমানো এবং শত্রুতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, সামরিক সংঘাতের বিকল্প হলো আলোচনা, যা বেসামরিক মানুষ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বানও জানান তিনি।

এদিকে, আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের পাশাপাশি ন্যাটো প্রধানের সঙ্গেও ফোনে কথা বলেছেন।

কাতারের আমির প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তি ও নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন। আমির এই বিপজ্জনক উত্তেজনা শান্তিপূর্ণ উপায়ে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে কাতারের রাজকীয় দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার আগের সপ্তাহগুলোতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিল।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি