৪ মে ২০২৬

জাতিসংঘের খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হলেন তামিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জাতিসংঘের খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হলেন তামিম

বাংলাপ্রেস ডেস্ক: করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন তামিম ইকবাল। দুস্থদের পাশাপাশি আর্থিকভাবে সাহায্য করেছেন কঠিন অবস্থার মধ্য দিয়ে যাওয়া বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের। করোনার প্রকোপ না কাটতেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক পেলেন দারুণ একটি সুসংবাদ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন তিনি।

তামিম ‍সুখবরটি দেন নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে। টাইগার ওপেনার বলেন, ‘আজ, আমি বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছি। আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারাবিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনও প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে।’

চলমান কোভিড-১৯ মহামারী অনেকের জীবনকেই আরও বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমত চেষ্টা করার আশা রাখি, যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা প্রয়োজন এমনসব পরিবারের পাশে দাঁড়াতে পারে।’

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে জাতিসংঘের কোনো অঙ্গসংগঠনের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন তামিম। এর আগে সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা ইউনিসেফ থেকে এ সম্মান পেয়েছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি