৫ মে ২০২৬

জাতিসংঘের ব্রিফিংয়ে হাদি: হত্যার তদন্ত ও বিচার চাইলেন মহাসচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ এএম
জাতিসংঘের ব্রিফিংয়ে হাদি: হত্যার তদন্ত ও বিচার চাইলেন মহাসচিব

 

বাংলাপ্রেস ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের নজরে এসেছে এবং মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে উত্তেজনা প্রশমিত করা এবং সহিংসতা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।

এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটি বাংলাদেশ সরকারকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায়। একই সঙ্গে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুবরণ করেন। বিবৃতিতে মানবাধিকার কমিশনার আরও বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং এতে সবার অধিকার ক্ষুণ্ন হবে।

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি