৫ মে ২০২৬

জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান

ইমা এলিস: রোহিঙ্গা মুসলমানদের নিয়ে নতুন করে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি আজ সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করেছে। ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের যৌথভাবে উত্থাপিত এ প্রস্তাবে ১০৫টি দেশ সহপ্রস্তাবক হিসেবে সমর্থন জানায়।
২০১৭ সাল থেকে প্রতি বছর গৃহীত এ প্রস্তাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন, তাদের লক্ষ্য করে সহিংসতা, মানবিক সহায়তা প্রবেশে বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সম্পৃক্ততার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাব গ্রহণের পর বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের প্রতিনিধি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তবে দুঃখ প্রকাশ করে বলেন যে গত আট বছরে রোহিঙ্গাদের তাদের স্বদেশ মিয়ানমারে ফেরানোর ক্ষেত্রে কোনও বাস্তব অগ্রগতি হয়নি। প্রতিনিধি আরও জানান, বাংলাদেশে বর্তমানে অবস্থানরত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়; তাই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য জরুরি আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি