৭ মে ২০২৬

জাতিসংঘে 'ফাও' কাউন্সিলের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাতিসংঘে 'ফাও' কাউন্সিলের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন মেয়াদে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। চলমান ৪৩তম এফএও কনফারেন্সে ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে ৬ জুলাই এফএও কাউন্সিলের সদস্য পদে নির্বাচন হয়। ৭ জুলাই (শুক্রবার) ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএও’র কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব দেবে। এফএও কাউন্সিলের সদস্য পদে পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রোমস্থ বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করেছে। ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে চলমান ৪৩তম কনফারেন্স হাইব্রিড মাধ্যমে হচ্ছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে আছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান। উল্লেখ্য, খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে। বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি