৫ মে ২০২৬

জাতিসংঘ অধিবেশনকালে এবার দুটি পুরস্কার নেবেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জাতিসংঘ অধিবেশনকালে এবার দুটি পুরস্কার নেবেন প্রধানমন্ত্রী
নিউ ইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘের আসন্ন ৭৩তম সাধারণ অধিবেশনের সময় দুটি বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অধিবেশনের ফাঁকে তিনি এ পুরস্কার দুটি গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট একটি সুত্রে জানা গেছে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীকে দুটি পুরস্কারে সম্মানিত করা হবে। ইন্টারপ্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করবে। এছাড়াও গ্লোবাল হোপ কোয়ালিশন তাদের ঘোষিত ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবে। নিউ ইয়র্কের এই সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামীকাল শুক্রবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দিনের এই সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতি করবেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলায় বক্তৃতা করবেন তিনি। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক কর্মসুচি অবহিত করার লক্ষ্যে স্থানীয় সময় আগামী শুক্রবার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ বাংলাদেশ মিশনে এক সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি