৬ মে ২০২৬

'জাতিসংঘ' বাংলাদেশের পাশে রয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
'জাতিসংঘ' বাংলাদেশের পাশে রয়েছে
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বলেছেন, জাতিসংঘ অংশীদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত ও দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ একটি অসাধারণ যাত্রা শুরু করে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে, যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয়। দেশটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) থেকে উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং বর্তমানে প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন। একইসঙ্গে তিনি দেশে ও প্রবাসে অবস্থাররত সব বাংলাদেশি নাগরিককে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। জাতিসংঘ সমন্বয়ক বলেন, জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা এবং সারাবিশ্বে শান্তি কর্মসূচি বাস্তবায়নেও বাংলাদেশ অবদান রেখেছে। বাংলাদেশ বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায্যতা এবং স্বল্পোন্নত দেশসমূহের স্বার্থের পক্ষেও সোচ্চার রয়েছে। লুইস বলেন, ১৯৯৯ সালে বাংলাদেশের উত্থাপন করা শান্তি সংস্কৃতি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং ২০০৮ সালে বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়েছে। তিনি উল্লেখ করেন, সবচেয়ে সুবিধা বঞ্চিতদের অধিকারের জন্য বাংলাদেশের সমর্থন রয়েছে এবং দেশের সংবিধানে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠার জন্য দেশের অঙ্গীকার বিধৃত রয়েছে এবং এতে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার পাশাপাশি মানুষের মর্যাদা ও মূল্যবোধের সম্মান রক্ষা নিশ্চিত করা হয়েছে। সূত্র: বাংলাভিশন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি