জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি নাসির উদ্দিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জীবনের এই শেষপ্রান্তে এসে তার কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চান। তার প্রধান লক্ষ্য—জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।” খুলনা যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এ বক্তব্য দেন।
সিইসি আরও বলেন, “দীর্ঘ সরকারি চাকরি জীবনে বহু দায়িত্ব পালন করেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছি। তবে এখন যে গুরুদায়িত্ব আমার কাঁধে—তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
এ সময় তিনি ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া চান এবং মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সরকারের ১৮০ দিনের পথচলা স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন: মাহদী আমিন
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি