৫ মে ২০২৬

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমির খসরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমির খসরু

 

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে, দুটি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।


জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 'জুলাই সনদ' বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করেন।


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই প্রস্তাব উনাদের (কমিশন) হতে পারে। এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটি ব্যালটের মাধ্যমে হবে। দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আলোচনারও সুযোগ নেই।

তিনি আরও জোর দেন, এটা বিএনপির প্রথম দিন থেকেই অবস্থান। এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি