৭ মে ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপসহ পাঁচ হুইপ নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাতীয় সংসদের চিফ হুইপসহ পাঁচ হুইপ নিয়োগ
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ ও পাঁচ হুইপ নিয়োগ সম্পন্ন হয়েছে। চিফ হুইপ হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। এছাড়া হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাশরাফীসহ পাঁচজন। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আজ (মঙ্গলবার) দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া আলাদা প্রজ্ঞাপনে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্ত পাঁচ হুইপ হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার (কমল)। তাদের মধ্যে ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ সদ্য বিদায়ী একাদশ সংসদেও হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকেন। এর মধ্যে সাধারণত একজন নারী সংসদ সদস্যও থাকেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। সোমবার চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সম্মতির পর মঙ্গলবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরীকে বহাল রাখার কথা আগেই জানানো হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। হুইপদের মধ্যে নতুন-পুরোনোদের মিশেলে এবারই প্রথম হুইপ হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি ও সাইমুম সরওয়ার কমল এমপি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি