জাতীয় সংসদে অর্থ বিল পাস হবে আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদে আজ অর্থ বিল পাস এবং ৩০ জুন মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে।
পাঁচ দিন মুলতবির পর আজ সকাল ১১টায় পুনরায় অধিবেশন বসছে। গত ২৩ জুন সংসদের বৈঠকে ২৯ জুন বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়।
আজকের বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন। শেষদিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনি বক্তব্য দিবেন।
এরপর আগামী অর্থবছরের জন্য আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনসহ কতিপয় বিদ্যমান আইন আরো যুগোপযোগি করে অর্থ বিল-২০২০ পাস করা হবে।
গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি