১২ মে ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে শিক্ষার‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে পরে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণুপদ পাল, গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাঃ এহসান হাবিব এর সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি এমপি সাহিদুজ্জামান খোকন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নে প্রধান হাতিয়ার,বর্তমান সরকার শিক্ষানুরাগী সরকার। তিনি আরো বলেন,মানবিক মানুষ হতে হবে, দেশ ও জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে হতে হবে আদর্শিক মানুষ। জাতির জনক শেখ মুজিবুর রহমানের ও তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানে তোমাদের হতে হবে এক একটা হাতিয়ার-বুকে ধারণ করতে হবে এই স্বপ্ন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি